বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে চাকরি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৬ পদে ৩৪ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
৬ পদে ৩৪ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন |ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৬ পদে ৩৪ কর্মকর্তা নিয়োগে ২২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ জুলাই ১২টা থেকে শুরু হয়েছে—চলবে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন;

১. পদের নাম: বিজ্ঞাপন আধিকারিক;

পদসংখ্যা: ১টি;

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;

২. পদের নাম: টেলিভিশন প্রকৌশলী;

পদসংখ্যা: ৩টি (স্থায়ী-১টি, অস্থায়ী-২টি);

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;

আরও পড়ুন: সহকারী জজ নিয়োগে বড় বিজ্ঞপ্তি জুডিশিয়াল সার্ভিস কমিশনে, পদ ২৫০, আবেদন যেভাবে

৩. পদের নাম: অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রিপ্ট অ্যান্ড মনিটরিং এডিটর;

পদসংখ্যা: ১টি (স্থায়ী);

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;

৪. পদের নাম: প্রযোজক (বার্তা);

পদসংখ্যা: ২টি (স্থায়ী);

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৫. পদের নাম: প্রযোজক;

পদসংখ্যা: ৩টি (স্থায়ী-২টি, অস্থায়ী-১টি);

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;

৬. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ২৪টি (স্থায়ী-৯টি, অস্থায়ী-১৫টি);

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ;

বেতন স্কেল ও গ্রেড (সব পদের জন্য): ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আরও পড়ুন: তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে বিভিন্ন গ্রেডে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!