বিভাগীয় ৪ শহরে সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উপায়, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উপায়
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উপায়|ছবি: জিটি সম্পাদিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল আর্থিক পরিষেবা ‘উপায়’ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট বিভাগে ‌‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ৪ কর্মী নিয়োগে ৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: উপায়; 

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: কালেকশন অ্যান্ড ডিসবার্সমেন্ট;

পদসংখ্যা: ৪টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: জুনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডিজিটাল পেমেন্ট সলিউশন ও আর্থিক পরিষেবা বিষয়ে ধারণা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানে, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!