চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৩ পদে ৩ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৩ পদে ৩ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৩ পদে ৩ কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্তসহ সাদা কাগজে হস্তলিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

১. পদের নাম: সনোলজিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ৫২,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*রেডিওলজি ও ইমাজিং বিষয়ে এমসিপিএস/এমফিল/ডিএমআরডি/এফসিপিএস/এমডি ডিগ্রি থাকতে হবে;

*আল্ট্রাসনোগ্রাফি করার অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*নারী প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: অডিটর নিয়োগে বড় বিজ্ঞপ্তি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট

২. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু);

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ২৬,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: মহিলা বিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই

৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল);

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ২৬,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (২৩ জুলাই ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

দরকারি তথ্য উল্লেখপূর্বত সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ হস্তলিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র প্রেরণের জন্য খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জুলাই ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-07-13T060047.296.jpgসূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!