ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ভূগোল ও পরিবেশ বিভাগে ৫ শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ভূগোল ও পরিবেশ বিভাগে ৫ শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি ভূগোল ও পরিবেশ বিভাগে ৯ম গ্রেডে 'লেকচারার' পদে ৫ শিক্ষক নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: লেকচারার;

বিভাগ: ভূগোল ও পরিবেশ;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে;

*ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উভয় স্তরে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*পিএইচডি/সমমানের ডিগ্রিধারিদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে ৩৮ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-10-03T012806.106.jpgসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!