জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে ৩৮ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

২৩টি শূন্য পদে ৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
২৩টি শূন্য পদে ৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে স্থায়ী ২৩টি শূন্য পদে ৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

৪. পদের নাম: সাউন্ড সিস্টেম অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ সাউন্ড সিস্টেম/অডিওভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এসএসসি পাসসহ একই কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এসএসসি পাসসহ ‘সি’ লাইসেন্সধারী ও বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৬. পদের নাম: এয়ারকুলার টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে;

*বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৭. পদের নাম: বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে;

*বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

৮. পদের নাম: ফটোকপিয়ার অপারেটর/ফটোকপিয়ার টেকনিশিয়ান;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৯. পদের নাম: লিফটম্যান;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*লিফট চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১০. পদের নাম: কার্পেন্টার/কাঠমিস্ত্রি;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে;

*বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাসসহ বাস্তব কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

১১. পদের নাম: প্লাম্বার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১২. পদের নাম: রাজমিস্ত্রি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১৩. পদের নাম: জেনারেটর টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ জেনারেটর চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

১৪. পদের নাম: ফায়ারম্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি পাস, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাসংক্রান্ত কাজে প্রশিক্ষণ এবং কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

১৫. পদের নাম: পাম্প ড্রাইভার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

১৬. পদের নাম: প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১৭. পদের নাম: সহকারী ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এসএসসি পাসসহ ‘সি’ লাইসেন্সধারী ও বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ৩৫ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

১৮. পদের নাম: জেনারেটর অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;। ‘সি’ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে;

১৯. পদের নাম: কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রি হেলপার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

২০. পদের নাম: সহকারী প্লাম্বার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

২১. পদের নাম: সহকারী ফায়ারম্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: এসএসসি পাস। অগ্নিনির্বাপণসংক্রান্ত কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

২২. পদের নাম: সহকারী রাজমিস্ত্রি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

২৩. পদের নাম: সহকারী ফটোকপি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফটোকপি মেশিন পরিচালনা ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

প্রার্থীর বয়সসীমা: ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ২১-৩২ বছর এবং ৪ থেকে ২৩ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর (১৫ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনের পর আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

রেজিস্ট্রর, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা, ক্রমিক ১৫ থেকে ২৩ নম্বর পদের জন্য ৫০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-09-16T045914.254.jpgNew Project - 2026-09-16T045956.037.jpgNew Project - 2026-09-16T050031.253.jpgসূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!