গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ;
১. পদের নাম: অধ্যাপক;
বিষয়/বিভাগ/দপ্তর: নবজাতক ও শিশু, প্যাথলজি, মেডিসিন;
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিষয়/বিভাগ/দপ্তর: নবজাতক ও শিশু, প্যাথলজি, অ্যানাটমি;
আরও পড়ুন: হলি ফ্যামিলি মেডিকেল কলেজ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিষয়/বিভাগ/দপ্তর: নবজাতক ও শিশু, ফার্মাকোলজি, অ্যানাটমি, ট্রান্সফিউশন মেডিসিন;
৪. পদের নাম: কিউরেটর;
বিষয়/বিভাগ/দপ্তর: অ্যানাটমি;
৫. পদের নাম: রেজিস্ট্রার;
বিষয়/বিভাগ/দপ্তর: মেডিসিন, সার্জারি, চক্ষু, ইএনটি;
৬. পদের নাম: লেকচারার;
বিষয়/বিভাগ/দপ্তর: ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি, প্যাথলজি;
আরও পড়ুন: আইসিডিডিআরবিতে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: প্রথম আলো, ১০ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৭

