ইউএস-বাংলা এয়ারলাইনসে ৩৫০০০ টাকা বেতনে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস|ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইনস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বিমান সংস্থাটি ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে ২ কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩৫,০০০ টাকা;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, সাপ্তাহিক ছুটি ২দিন, দুপুরের খাবারের সুবিধা, স্বাস্থ্য বিমা, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ফ্লাইট অপারেশনস বিভাগে নিয়োগ দেবে এয়ার অ্যাস্ট্রা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*হার্ডওয়্যারসংক্রান্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় এইচএসসি পাসেই চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!