ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফার্স্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড;
পদের নাম: ফার্স্ট অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬১ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*অন্যূন এইচএসসি পাস হতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ফ্লাইট অপারেশনস বিভাগে নিয়োগ দেবে এয়ার অ্যাস্ট্রা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

