জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ ফুড অ্যান্ড বেভারেজে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কিউসি বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

বিভাগের নাম: কিউসি;

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রপ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: হবিগঞ্জ;

আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*কেমিস্ট্রি/অ্যাপ্লায়েড কেমিস্ট্রি/ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ১৫ জেলায় ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!