জুনিয়র সুপারভাইজার নিয়োগ দেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, আবেদন এইচএসসি পাসেই

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জুনিয়র সুপারভাইজার নিয়োগ দেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
জুনিয়র সুপারভাইজার নিয়োগ দেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। প্রতিষ্ঠানটি ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ‘জুনিয়র সুপারভাইজার’ পদে কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল;

পদের নাম: জুনিয়র সুপারভাইজার;

বিভাগ: ফুড অ্যান্ড বেভারেজ;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১১৯ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে;

কর্মস্থল: শ্যামলী, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে অফিস অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হোটেল ম্যানেজমেন্ট/হসপিট্যালিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!