কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউসিবি ব্যাংকে, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি |ছবি: জিটি সম্পাদিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি কার্ড বিজনেস ইউনিটে (জেও–ইও) ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি); 

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার;

বিভাগ: কার্ড বিজনেস ইউনিট (জেও–ইও);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, আবেদন ১৯ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কার্ডভিত্তিক পণ্য ও ব্যাংকিং পরিষেবা বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;  

আরও পড়ুন: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!