অগ্রণী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'প্রধান নির্বাহী কর্মকর্তা' পদে কর্মী নিয়োগে ২৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি;
পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছর হতে হবে (১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রসহ দরকারি কাগজপত্রের কপি স্ক্যান করে gmadmin@agranibank.org ই-মেইলে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা বরাবর আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: আমার দেশ, ২৫ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ৬

