জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্টে ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ক্যাশ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি;
১. পদের নাম: ম্যানেজমেন্টে ট্রেইনি অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: প্রবেশনকালে (১ বছর) ৭০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৯৭,৪৮৩ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ অথবা, সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;
*শিক্ষাজীবনে ৩টি প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: প্রবেশনকালে (১ বছর) ৪০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৫৯,২৪৫ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ অথবা, সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউসিবি ব্যাংকে, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: প্রবেশনকালে (১ বছর) ২৬,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৪১,৪১০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা, সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.১২ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের (১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ডাচ্-বাংলা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

