জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্ল্যান্ট) বিভাগে ‘ক্যাশিয়ার’ পদে কর্মী নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;
পদের নাম: ক্যাশিয়ার;
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স (প্ল্যান্ট);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আকিজ গ্রুপে ১০০ সেলস অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানর নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: মানিকগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: র্যাংগস ইলেকট্রনিকস ২৫০০০ বেতনে নিয়োগ দেবে শোরুম ইনচার্জ, পদ ১০, আবেদন ২২ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে ৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

