মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে 'অফিস সহায়ক' পদে ৬ কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর;
পদের নাম: অফিস সহায়ক;
পদ সংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ আগস্ট ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

