নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৩৪ পদে নিয়োগ দেবে ঢাকা কর কমিশনারের কার্যালয়, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৩৪ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১, ঢাকা
৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৩৪ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১, ঢাকা|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-১। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৩৪ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১, ঢাকা;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

৬. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-09-24T034055.995.jpgNew Project - 2026-09-24T034136.267.jpgNew Project - 2026-09-24T034223.026.jpgNew Project - 2026-09-24T034301.171.jpgসূত্র: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১, ঢাকার অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!