ওয়ালটনে ফিল্ড অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৬০, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৬০ ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন
৬০ ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন|ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘ফিল্ড অফিসার’ পদে ৬০ কর্মী নিয়োগে ১৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: ফিল্ড অফিসার;

পদসংখ্যা: ৬০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৩,২০০-২০,০০০ টাকা;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ বশির গ্রুপে, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: কাজী ফার্মস অফিসার নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/এইচএসসি পাস হতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১৫ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, বেতন ২৫০০০ টাকা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ আগস্ট ২০২৬;  

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!