আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড;
বিভাগ: মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স (এমএবিআই);
পদের নাম: এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০০ পদে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, এলএফএ সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধূ পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২২–৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: এইচএসসি পাসেই ১৫ জেলায় ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর, ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

