অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরি আড়ংয়ে, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং|ছবি: সংগৃহীত

পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়্যারহাউস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

বিভাগ: ওয়্যারহাউস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ ২৪০০০ বেতনে নিয়োগ দেবে মার্কেটিং সুপারভাইজার, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১৫ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, বেতন ২৫০০০ টাকা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*গুদাম পরিচালনা, বিতরণ, ইনভেন্টরি ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইনে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিস ও ইআরপি অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: কাজী ফার্মস অফিসার নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!