ওয়ান ব্যাংক নিয়োগ দেবে ডিরেক্ট সেলস অফিসার, পদ ৩০, আবেদন শেষ ২০ মে

জিটি ডেস্ক

প্রকাশ:

ডিরেক্ট সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক পিএলসি
ডিরেক্ট সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিটেল লিয়াবিলিটি বিজনেস বিভাগে ‌‌‘ডিরেক্ট সেলস অফিসার’ পদে ৩০ কর্মী নিয়োগে ৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি;

পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার;

বিভাগ: রিটেল লিয়াবিলিটি বিজনেস;

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা; 

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩৬০০০, আবেদন শেষ ১৬ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ২৮,৫০০ বেতনে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ল' অফিসার, পদায়ন ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পাবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মে  ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!