অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন এইচএসসি পাসেই

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী|ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০২৭বি ব্যাচে ‌‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ২০২৬ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা,

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’লেভেলের জন্য ন্যূনতম ১টিতে ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ রয়েছে;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ১৬২.৫ সে. মি. (৫'-৪"); ওজন ৫০ কেজি হতে হবে;

উচ্চতা (মহিলা): ন্যূনতম ১৫৫ সে. মি. (৫'-১"); ওজন ৪৬ কেজি হতে হবে;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (১ জুলাই ২০২৭ তারিখে)। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে APPLY NOW–এ ক্লিক করে আবেদন করতে হবে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ নভেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-08-31T004730.672.jpgসূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!