অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার (অফিসার টু এক্সিকিউটিভ অফিসার)’ পদে কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি;

পদের নাম: কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার (অফিসার টু এক্সিকিউটিভ অফিসার);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মিডল্যান্ড ব্যাংকে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক অথবা এলএলবি/এলএলএম ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!