ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিটেইল সেলস বিভাগে ‘অফিসার টু এসইও’ পদে কর্মী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);
বিভাগের নাম: রিটেইল সেলস, টিম লিডার;
পদের নাম: অফিসার টু এসইও;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মিডল্যান্ড ব্যাংকে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি থাকত হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২২০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

