ফার্মেসিতে অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, আবেদন ১ জুলাই পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল|ছবি: সংগৃহীত

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষায়িত এ হাসপাতালটি ফার্মেসি বিভাগে ‌‘অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান’ পদে ২ কর্মী নিয়োগে ২২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান; 

বিভাগ: ফার্মেসি;

পদসংখ্যা: ২টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;

আরও পড়ুন: পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, যাতায়াতসহ থাকছে যেসব সুবিধা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, জীবন বিমা, হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিতরণ/বিল প্রস্তুতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১০০ অপারেটর নিয়োগ দেবে পাঠাও, আবেদন ২১ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!