ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ;
বিভাগ: ইন্টারন্যাশনাল মার্কেটিং;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, দুপুরের খাবারের সুবিধা (ভর্তুকিযুক্ত), সাপ্তাহিক ছুটি ২ দিন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, উৎসব বোনাস বছরে ৩টি, মোবাইল সেট ভাতা, সেলস ইনসেনটিভ, গ্রুপ জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ৪০০০০ বেতনে ট্রেইনি জোনাল ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ এপ্রিল ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

