দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোর বিভাগে ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে ৩০ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;
বিভাগের নাম: স্টোর;
পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ৩০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি কাজী ফার্মস গ্রুপে, আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৪ বছর হতে হবে;
কর্মস্থল: গাজীপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট, কিশোরগঞ্জ ও নরসিংদী;
আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: এইচএসসি পাসেই ১৫ জেলায় ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

