রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ থেকে ১৬তম গ্রেডে ৩ পদে ৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: পরিচালক (হিসাব);
বিভাগ/বিষয়/দপ্তর: অর্থ ও হিসাব দপ্তর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১২ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: ড্রাইভার (ভারী);
বিভাগ/বিষয়/দপ্তর: পরিবহন পুল;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
৩. পদের নাম: ড্রাইভার (হালকা);
বিভাগ/বিষয়/দপ্তর: পরিবহন পুল;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে চাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা পরিশোধ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'রেজিস্ট্রার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনের যোগ্যতা, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট

