রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে ইউসিবি
রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে ইউসিবি|ছবি: জিটি সম্পাদিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনস বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে’ কর্মী নিয়োগে ১৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি); 

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার;

বিভাগ: ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মিডল্যান্ড ব্যাংকে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!