শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট কলেজ যশোরে, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর
প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর|ছবি: জিটি সম্পাদিত

ক্যান্টনমেন্ট কলেজ যশোর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯তম গ্রেডে 'প্রভাষক' পদে শিক্ষক নিয়োগে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট কলেজ যশোর;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: অর্থনীতি;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে ৩৮ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (১ নভেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, যশোর সেনানিবাস শাখা' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-09-29T005611.490.jpgসূত্র: ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!