জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের ২৯ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি বিকন ফার্মাসিউটিক্যালসে, নেবে মেডিকেল ইনফরমেশন অফিসার
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব ভাতা ২টি ও শীতকালীন বোনাস ১টি, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, নগর ভাতা, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, বিদেশে ভ্রমণের সুযোগ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ ১৪ কর্মী নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান) থাকতে হবে;
*এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা বিভাগে চাকরি, আবেদন ২২ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
মৌখিক পরীক্ষার তারিখ: কেন্দ্রভেদে আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বিডিজবস ডটকম

