ফরিদপুর মেডিকেল কলেজ ১৪ কর্মী নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৫ পদে ১৪ কর্মী নিয়োগ দেবে
৫ পদে ১৪ কর্মী নিয়োগ দেবে|ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ১৪ কর্মী নিয়োগে ১২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফরিদপুর মেডিকেল কলেজ;

১. পদের নাম: হেলথ এডুকেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা,

*কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

২. পদের নাম: ইমাম;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে কামিল ডিগ্রি থাকতে হবে। অথবা,

*স্বীকৃত কওমি মাদ্রাসা থেকে অন্যূন ২য় শ্রেণি সমমানের সিজিপিএতে দাওরায়ে হাদিস ডিগ্রি থাকতে হবে। অথবা,

*কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: অডিটর নিয়োগে বড় বিজ্ঞপ্তি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট

৩. পদের নাম: স্টেনো টাইপিস্ট (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

৪. পদের নাম: ট্যাক্সিডারমিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মহিলা বিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৯ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৯ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ফরিদপুর মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!