স্থাপত্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৩৩ পদে চাকরি, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

জিটি ডেস্ক

প্রকাশ:

৯ পদে ৩৩ কর্মী নিয়োগ দেবে স্থাপত্য অধিদপ্তর
৯ পদে ৩৩ কর্মী নিয়োগ দেবে স্থাপত্য অধিদপ্তর|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ৩৩ কর্মী নিয়োগে ১২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থাপত্য অধিদপ্তর;

১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

২. পদের নাম: লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪);

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: অডিটর নিয়োগে বড় বিজ্ঞপ্তি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট

৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৮. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৯. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: মহিলা বিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই

প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে;

প্রর্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্থাপত্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!