সংরক্ষিত আসনে নুসরাতকে নিয়ে ইসির গেজেট প্রকাশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম
সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম|ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৪ মে) রাতে বিজি প্রেস থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জামায়াত জোটের অপর প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের করা রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভিন্ন কোনো নির্দেশনা এলে করণীয় কী হবে—এ প্রশ্নে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে কোনো নির্দেশনা আসেনি।

আরও পড়ুন: আদালতের নির্দেশে বৈধ হলো নুসরাত তাবাসসুমের মনোনয়ন

তিনি আরও বলেন, এর আগে নুসরাত তাবাসসুমের রিটের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে বাছাই শেষে তিনি বৈধ প্রার্থী হিসেবে গণ্য হন। আইন অনুযায়ী বাছাইয়ের পর একদিন পর্যন্ত অপেক্ষা করা যায়। আমরা দুই দিন অপেক্ষা করেছি। যদি কালকের শুনানিতে নতুন কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি আলোচনায় আসে। একই সময়ে নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও প্রথমে গ্রহণ করা হয়নি। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাইকোর্টের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করে বৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!