দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

জিটি ডেস্ক

প্রকাশ:

দেশে প্রশংসার পর আন্তর্জাতিক যাত্রায় ‘বনলতা সেন’
দেশে প্রশংসার পর আন্তর্জাতিক যাত্রায় ‘বনলতা সেন’|ছবি: সংগৃহীত

দেশে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছে। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি জানান, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইড শহরে ছবিটি প্রদর্শনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: বেঙ্গল টাইগার ও শাপলার নকশায় নজর কাড়লেন সঞ্জয় দেব

নির্মাতা বলেন, দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে ছবিটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।” ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’ চলতি বছরের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করে। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী চলছে। দেশে সাফল্যের পর আন্তর্জাতিক পরিসরে ‘বনলতা সেন’-এর এই যাত্রা প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন এক আনন্দের উপলক্ষ হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!