আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২১। এ মান অনুযায়ী ঢাকার বাতাস ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
আইকিউএয়ারের তালিকায় যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই মানদণ্ডে ১৭৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ১৭২ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং দ্বিতীয় এবং ১৬৭ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি তৃতীয় অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা চতুর্থ, ১৫৪ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর পঞ্চম এবং ১৪১ স্কোর নিয়ে ইথিওপিয়ার আদ্দিস আবাবা ষষ্ঠ অবস্থানে রয়েছে।
তালিকায় এরপর ১২৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় সপ্তম এবং ১২৪ স্কোর নিয়ে জেরুজালেম অষ্টম স্থানে রয়েছে। ১২১ স্কোর নিয়ে ঢাকা রয়েছে নবম অবস্থানে। আর ১১৭ স্কোর নিয়ে সিঙ্গাপুর রয়েছে দশম স্থানে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, ঢাকায় গোয়েন্দা প্রতিনিধিদলের বার্তা
বায়ুমান বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের বাইরে দীর্ঘ সময় অবস্থান ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

