মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
রাজনীতি

‘আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না’

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম|ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনার মতো ক্ষমতাকেন্দ্রিক অবস্থানে যেতে দেওয়া হবে না। তার ভাষায়, শেখ হাসিনার আমলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে সবাইকে খারাপ আর শুধু শেখ হাসিনাকেই ভালো হিসেবে উপস্থাপন করা হতো। ভবিষ্যতে সেই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

সারজিস আলম বলেন, সংসদে সংসদ সদস্য ও মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় দেশে কোনো সমস্যাই নেই। এরপর উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারাই বলুন, বাংলাদেশে সমস্যা আছে কি নেই?’

তিনি বলেন, সংসদে বলা হয় দেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, তবে সেটিকে লোডশেডিং বলা হয় না। লোক দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায়ও আপনাকেই নিতে হবে।’

আরও পড়ুন: ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করবে। তাই বিবেক বিসর্জন না দিয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিবেক বিসর্জন দিলে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’

ট্যাগ:জাতীয় নাগরিক পার্টিএনসিপিজামায়াত-এনসিপি জোটসারজিস আলমরাজনৈতিক দল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!