চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটোয়ারী

জিটি রিপোর্ট

প্রকাশ:

চার মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব চান নাসীরুদ্দীন পাটওয়ারী
চার মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব চান নাসীরুদ্দীন পাটওয়ারী|ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও স্বরাষ্ট্র—এই চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকে পরিবর্তন করা উচিত।

তবে কেন এ পরিবর্তন প্রয়োজন কিংবা বর্তমান মন্ত্রীদের পরিবর্তে কাদের দায়িত্ব দেওয়া উচিত, সে বিষয়ে তিনি পোস্টে কোনো ব্যাখ্যা দেননি।

আরও পড়ুন: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওই নির্বাচনে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আলোচনায় এসেছেন। এর আগে কক্সবাজারে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এছাড়া গত ২২ মে ঝিনাইদহে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!