মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
রাজনীতি

জামায়াতে আমির

গণভোটের রায় বাস্তবায়নে কোনো অজুহাত মানা হবে না

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০৪ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান|ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা বা অজুহাত মেনে নেওয়া হবে না বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার আগের ফ্যাসিবাদী ব্যবস্থাই বহাল রাখতে চায়, তাই গণভোটে জনগণের দেওয়া রায়ও বাস্তবায়ন করতে চায় না।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই রায় বাংলার জমিনে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ শতাংশ মানুষ যেখানে রায় দিয়েছে, সেই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়িত হবে। আমরা সংসদের ভেতরে লড়াই করব, রাজপথেও লড়াই করব। সংসদে যদি দাবি আদায় হয়, আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। কোনো ছাড় নেই, কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।’

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষকরা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের সময় সবার দাবি ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। ‘আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ স্বাধীন হতে হবে। নির্বাচন হওয়ার আগে সবাই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, শক্তিশালী গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেছিল। কিন্তু এখন সরকার আর এসব চায় না। তারা আগের ফ্যাসিবাদী কাঠামোই ধরে রাখতে চায়। এ কারণেই গণভোটের রায়ও বাস্তবায়ন করতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আমাদের নানা ধরনের লোভ-প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু আমরা সবকিছু ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, জনগণের রায়কে অপমান করব না। যদি গণভোটের রায় বাস্তবায়িত না হয়, তাহলে জনগণ নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে। তখন জনগণের ধিক্কারের পাত্র হতে আমরা চাই না। তাই এই লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে।’

ট্যাগ:বাংলাদেশ জামায়াতে ইসলামীজামায়াত-এনসিপি জোটজামায়াতজামায়াত আমিরজুলাই গণঅভ্যুত্থানজুলাই যোদ্ধাজুলাই সনদ বাস্তবায়ন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!