সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল করা হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ ডাকসু নেতা মুসাদ্দিকের
নির্ধারিত সময়সীমা অতিক্রম করে জমা দেওয়ায় আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে কমিশন।
এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল করেছিল নির্বাচন কমিশন।

