আপনার প্রোফাইলের সঙ্গে কোন দেশের স্কলারশিপে মিল আছে, চেক করুন এখানে!

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি শিক্ষার্থীর
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি শিক্ষার্থীর|ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খুঁজছেন, কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতা, ফলাফল ও অভিজ্ঞতার সঙ্গে কোন দেশের বৃত্তি মিলবে, তা বুঝতে পারছেন না? এখন কয়েকটি প্রয়োজনীয় তথ্য দিয়েই নিজের প্রোফাইলের সঙ্গে কোন দেশের স্কলারশিপের মিল রয়েছে, তা যাচাই করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজের জাতীয়তা, পছন্দের ডিগ্রি, পড়াশোনার বিষয়, জিপিএ, কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষার পরীক্ষার অবস্থা, পছন্দের গন্তব্য ও আর্থিক সহায়তার চাহিদা জানাতে হবে।

যেসব তথ্য দিতে হবে

জাতীয়তা: শিক্ষার্থী কোন দেশের নাগরিক, তা নির্বাচন করতে হবে;

ডিগ্রির স্তর: ব্যাচেলর, মাস্টার্সসহ পছন্দের ডিগ্রির স্তর নির্বাচন করতে হবে। চাইলে সব স্তরের স্কলারশিপও খোঁজা যাবে;

পড়াশোনার বিষয়: যে বিষয়ে পড়তে আগ্রহী, তা নির্বাচন করতে হবে। চাইলে সব বিষয়ের স্কলারশিপও খোঁজা যাবে;

জিপিএ: ৪.০০-এর মধ্যে নিজের জিপিএ দিতে হবে। যেমন—৩.২০। প্রয়োজনে প্রাপ্ত নম্বরের শতকরা হারও উল্লেখ করা যাবে;

আরও পড়ুন: বিনা মূল্যে অনলাইনে গুগলের ৫টি এআই কোর্স, শেষ করলে মিলবে সার্টিফিকেট

পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা: পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকলে তা জানাতে হবে। অভিজ্ঞতা না থাকলে বা নিশ্চিত না হলে সেই অনুযায়ী অপশন নির্বাচন করা যাবে;

ইংরেজি ভাষার দক্ষতা: আইইএলটিএস বা সমমানের ইংরেজি ভাষার পরীক্ষা দেওয়া হয়েছে কি না, তা জানাতে হবে;

পছন্দের দেশ: যে দেশে পড়তে যেতে চান, তা নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো দেশের স্কলারশিপ খোঁজার অপশনও রয়েছে;

আর্থিক সহায়তার চাহিদা: পড়াশোনার জন্য কতটুকু আর্থিক সহায়তা প্রয়োজন, তা উল্লেখ করতে হবে।

যেভাবে স্কলারশিপের যোগ্যতা যাচাই করবেন

প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজের প্রোফাইল অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর জাতীয়তা, ডিগ্রির স্তর, পড়াশোনার বিষয়, জিপিএ, কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি পরীক্ষার অবস্থা, পছন্দের দেশ ও আর্থিক সহায়তার চাহিদা নির্বাচন করতে হবে।

সব তথ্য দেওয়ার পর প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কলারশিপ খুঁজে দেখার সুযোগ পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী সম্ভাব্য বৃত্তির সুযোগগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন।

স্কলারশিপের সঙ্গে নিজের প্রোফাইলের মিল যাচাই করতে এখানে ক্লিক করুন!

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!