সুইজারল্যান্ডে ফুল ফান্ডেড স্কলারশিপ ২০২৭, আবেদন শেষ ১ ডিসেম্বর

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সুইজারল্যান্ডে ফুল ফান্ডেড স্কলারশিপ
সুইজারল্যান্ডে ফুল ফান্ডেড স্কলারশিপ|ছবি: সংগৃহীত

২০২৭ সালে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্নে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য স্কলারশিপের সুযোগ খুঁজছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এ স্কলারশিপে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৬। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সরাসরি স্কলারশিপ প্রদান করে না। তাই এ স্কলারশিপের সুযোগ, অর্থায়ন ও আবেদনের সময়সীমা সম্পর্কে নিশ্চিত হতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য যাচাই করা প্রয়োজন।

সুযোগ-সুবিধা

*প্রচারিত বিজ্ঞপ্তিতে স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়নের বলে উল্লেখ করা হয়েছে;

*ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগের কথা বলা হয়েছে;

*বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের আবেদনের যোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে;

আরও পড়ুন: মাসে প্রায় ২ লাখ টাকা বৃত্তিতে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন যেভাবে

*তবে টিউশন ফি, জীবনযাত্রার খরচ বা অন্যান্য সুবিধার বিষয়ে নির্ভরযোগ্য অফিশিয়াল তথ্য নিশ্চিত করা যায়নি।

আবেদনের যোগ্যতা

*ব্যাচেলর পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে;

*মাস্টার্সে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডিতে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে;

*প্রোগ্রাম অনুযায়ী ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে;

*পিএইচডি প্রার্থীদের গবেষণা প্রস্তাব জমা দিতে হতে পারে;

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের আগে ইউনিভার্সিটি অব বার্নের অফিশিয়াল ওয়েবসাইটে বৃত্তি ও ভর্তি-সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে। প্রচারিত স্কলারশিপের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো আবেদন ফি বা ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!