আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 বাংলাদেশি ক্রিকেটাররা
বাংলাদেশি ক্রিকেটাররা |ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে ড্রাফটে নাম লিখিয়েছেন এক হাজারের বেশি ক্রিকেটার।

বাংলাদেশের আট ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পরিচিত ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিবন্ধন করেছেন গুদাকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ। ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্সও রয়েছেন তালিকায়। শ্রীলঙ্কা থেকে নাম নিবন্ধন করেছেন চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হকির ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

আগে ২৭ সেপ্টেম্বর এপিএলের প্লেয়ার ড্রাফট আয়োজনের কথা ছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৭ ডিসেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা।

এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুটি দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!