বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে থাপ্পড় মারায় মেসিকে জরিমানা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেসির খারাপ সময় যেন কাটছেই না
মেসির খারাপ সময় যেন কাটছেই না |ছবি: সংগৃহীত

ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানকে থাপ্পড় মারার অভিযোগে লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। ম্যাচের যোগ করা সময়ে তিনি সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একে ‘থাপ্পড়’ হিসেবে উল্লেখ করেছে। তবে এমএলএস জানিয়েছে, মেসি প্রতিপক্ষের মুখ বা ঘাড়ে হাত দেওয়ার শৃঙ্খলাবিধি ভেঙেছেন। লিগ কর্তৃপক্ষ জরিমানার টাকার পরিমাণ জানায়নি।

আরও পড়ুনঃ আর্জেন্টিনার ৩ ফুটবলারকে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা, ‘স্পষ্টতই অতিরিক্ত’ বলছে এএফএ

ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শেষ মুহূর্তে মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে মেসির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেসি সুলিভানের ঘাড়ে আঘাত করেন। মাঠের রেফারি ফিলিপ দুজিচ বিষয়টি দেখতে পাননি। তবে পরে ভিডিও ফুটেজ দেখে এমএলএস এই শাস্তির সিদ্ধান্ত নেয়।

একই ম্যাচে সুলিভানের ঘাড় চেপে ধরায় মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। ম্যাচের শেষ দিকে সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট লাল কার্ড পান। তবে স্বাধীন পর্যালোচনা কমিটি পরে সুলিভানের লাল কার্ড ও নিষেধাজ্ঞা বাতিল করে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!