বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

জিটি রিপোর্ট

প্রকাশ:

অস্ট্রেলিয়া ফুটবল দল
অস্ট্রেলিয়া ফুটবল দল |ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৬ দিন বাকি থাকতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ প্লেমেকার ও মিডফিল্ডার রাইলি ম্যাকগ্রি। গত সপ্তাহে মিডলসব্রোর হয়ে খেলার সময় এই চোটে পড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার। মঙ্গলবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে সকারুদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ।

আরও পড়ুন: মেসিকে সুখবর দিলেন কোচ

আসন্ন বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে তার আগেই দলের অন্যতম প্রধান এই ভরসার ছিটকে যাওয়া কোচ টনি পোপোভিচের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াল। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যাকগ্রি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেবার ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচে একটি দারুণ অ্যাসিস্টও করেছিলেন তিনি।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২৩তম বিশ্বকাপের মহোৎসবে অস্ট্রেলিয়ার মিশন শুরু হবে ১৩ জুন। গ্রুপ ‘ই’ তে থাকা সকারুরা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তুরস্কের বিপক্ষে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার শক্তিশালী দল প্যারাগুয়ে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!