দলবদলের সব রেকর্ড চুরমার! ২ হাজার কোটি টাকা দিয়ে দিয়োমান্দেকে দলে ভেরাল রিয়াল মাদ্রিদ

জিটি রিপোর্ট

প্রকাশ:

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দে
আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দে|ছবি: সংগৃহীত

ট্রান্সফার মার্কেটে বাজিমাত করে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকার (১৪০ মিলিয়ন ইউরো) রেকর্ড চুক্তিতে আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের একাধিক জায়ান্ট ক্লাবকে পেছনে ফেলে ২০৩৩ সালের গ্রীষ্ম পর্যন্ত ৭ বছরের জন্য এই আইভোরিয়ান বিস্ময়কে সান্তিয়াগো বার্নাব্যুতে নিশ্চিত করল স্প্যানিশ ক্লাবটি।

আরও পড়ুনঃ বড় শাস্তির মুখে নেইমার, নিষিদ্ধ হতে পারেন ৬ মাস

প্রাথমিকভাবে দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব লাইপজিগ ফিরিয়ে দেওয়ার পর, দীর্ঘ আলোচনায় অর্থের পরিমাণ বাড়িয়ে এই সমঝোতায় পৌঁছায় রিয়াল। চলতি গ্রীষ্মে বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও মার্ক কুকুরেয়াকে চুক্তিভুক্ত করার পর দিয়োমান্দের আগমনে অল-হোয়াইটদের আক্রমণভাগ আরও বিধ্বংসী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

দিয়োমান্দেকে পাওয়ার দৌড়ে দীর্ঘদিন এগিয়ে ছিল প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি)। এমনকি ক্লাবের সাথে নীতিগত সমঝোতা শেষে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির আবহ তৈরি হয়েছিল। তবে স্কাই স্পোর্টসকে দেওয়া এক বিবৃতিতে ফরাসি ক্লাবটি স্পষ্ট জানায়, ‘খেলোয়াড়টির জন্য দাবি করা ট্রান্সফার ফি ও বেতনের অঙ্ক তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে’—যে কারণে শেষ পর্যন্ত আলোচনা থেকে সরে দাঁড়ায় তারা।

আরও পড়ুনঃ জরুরি বৈঠকে বসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

এর বাইরে ইংলিশ ক্লাব লিভারপুল তাকে পেতে আগ্রহ দেখালেও ৮৫ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে সম্মত ছিল না। একই সাথে নজর রাখছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও। তবে সব দর কষাকষি ও প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বিপুল অঙ্কের অর্থ ঢালতেই বাজিমাত করে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!