মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

এবারের বিশ্বকাপের ডার্ক হর্স হয়ে উঠতে পারে হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজের কলম্বিয়া

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:০৫ AM

হামেজ রদ্রিগেজ ও লুইস দিয়াজ
হামেজ রদ্রিগেজ ও লুইস দিয়াজ|ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২৩তম বিশ্বকাপের জন্য অভিজ্ঞ মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে অধিনায়ক করে সোমবার ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ নেস্তর লোরেঞ্জো। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের মতো পরাশক্তিদের পেছনে ফেলে তৃতীয় হওয়া এবং দলের দারুণ ফর্মের কারণে হামেস রদ্রিগেজ ও বায়ার্ন মিউনিখ তারকা লুইস দিয়াজের এই কলম্বিয়াকে এবারের আসরের 'ডার্ক হর্স' বা অন্যতম চমক ভাবছেন ফুটবল বিশ্লেষকরা।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

বাছাইপর্বের ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নিজেদের সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করা কলম্বিয়ার মূল লক্ষ্য এবার ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলার সর্বোচ্চ সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। এবারের দলে অভিজ্ঞ ও তরুণের দারুণ সমন্বয় রয়েছে, যেখানে ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে খেলা দলের প্রায় সব মূল পারফর্মারই আছেন। দলের প্রধান তারকা হামেস রদ্রিগেজ মেজর লিগ সকার ক্লাব মিনিসোটা ইউনাইটেডের শেষ দুটি ম্যাচ ছেড়ে একটু আগেভাগেই বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুতি শুরু করেছেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ১ জুন কোস্টা রিকা ও ৭ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কলম্বিয়া। এরপর ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। 'কে' গ্রুপে কলম্বিয়ার অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও ডিআর কঙ্গো।

ঘোষিত কলম্বিয়ান স্কোয়াড:

গোলরক্ষক: ক্যামিলো ভারগাস, ডেভিড ওসপিনা, আলভারো মনটেরো।

ডিফেন্ডার: ইওয়ান মোয়িকা, ডেইভার মাচাডো, ড্যানিয়েল মুনোজ, সান্টিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার ডিট্টা।

মিডফিল্ডার: জেফারসন লারমা, রিচার্ড রিওস, কেভিন কাস্টানো, জর্জ কারাসকাল, হামেস রদ্রিগেজ, হুয়া ফার্নান্দো কুইনটেরো, গুস্তাভো পুয়ের্তা, হুয়ান ক্যামিলো পরটিলা, জন আরিয়াস, জামিল্টন কামপাজ।

ফরোয়ার্ড: কার্লোস আন্দ্রেস গোমেজ, লুইচ সুয়ারেজ, জন করডোবা, হুয়ান ক্যামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ।

ট্যাগ:বিশ্বকাপ ফুটবলফুটবলকলম্বিয়ালুইচ দিয়াজ২০২৬ বিশ্বকাপ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!