মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

একাধিক বিতর্কিত ঘটনার তদন্ত করছে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনার দুই ফুটবলার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ PM

 আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার প্রদর্শন
আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার প্রদর্শন |ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে একাধিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন এবং নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে সংঘর্ষের ঘটনাকে গুরুত্ব দিয়ে এই তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘ফিফা ফাল্কল্যান্ডস ব্যানার প্রদর্শিত এবং বিশ্বকাপ ফাইনালের পরে আক্রমণের জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তি প্রক্রিয়া খুলেছে।’

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্জেন্টিনার যে দুই খেলোয়াড় বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পর হাতাহাতিতে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তের মুখোমুখি হবে।’ ফিফার নিযুক্ত নৈতিকতা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতেই সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। এএফএর পাশাপাশি তদন্তের আওতায় এসেছে নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালা। একই ঘটনায় স্পেনের মিডফিল্ডার পাবলো মার্টিন পাইয়েজ গাভিরা (গাভি)কেও তদন্তের অন্তর্ভুক্ত করেছে ফিফা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর, নেপথ্যে কী

ব্যক্তিগত অভিযোগের মধ্যে নাহুয়েল মোলিনা ও লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর হামলার অভিযোগ রয়েছে। অন্যদিকে থিয়াগো আলমাদা ও গাভির বিরুদ্ধে খেলোয়াড়সুলভ আচরণবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে সংস্থাটি। একই শাস্তিমূলক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন রবার্তো আয়ালাও।

ফিফা মূলত খতিয়ে দেখছে, ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন তাদের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ রাজনৈতিক বার্তার মধ্যে পড়ে কি না। এএফএর বিরুদ্ধে খেলাধুলার বাইরের political বার্তা প্রদর্শন, অনুপযুক্ত আচরণ, বৈষম্যমূলক কর্মকাণ্ড, বর্ণবাদমূলক আগ্রাসন এবং শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ম্যাচ পরিচালনার বিভিন্ন প্রটোকল লঙ্ঘন, ম্যাচ শুরুর বিলম্ব এবং টুর্নামেন্ট চলাকালে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাও পর্যালোচনা করছে ফিফা।

এ ছাড়া বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ, আর্জেন্টিনার সমর্থকদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড এবং ফাইনালসহ টুর্নামেন্টের বিভিন্ন ঘটনায় নিরাপত্তা ও শৃঙ্খলাজনিত বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমর্থকদের বিভিন্ন স্লোগান, অঙ্গভঙ্গি এবং প্রদর্শিত বার্তাও এই তদন্তের অংশ। একই সঙ্গে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে গ্যালারি থেকে মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনাও খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা ইতোমধ্যে অভিযুক্ত সবাইকে নিজেদের অবস্থান ব্যাখ্যা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। তাদের জবাব পর্যালোচনা করার পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে, আর্জেন্টিনা ও সংশ্লিষ্টদের কোনো শাস্তি দেওয়া হবে কি না এবং শাস্তির ধরন ও পরিধি কী হবে।

ট্যাগ:আর্জেন্টিনাফিফাপারেদেসফাইনাল ম্যাচ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!