মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

একাধিক পরিবর্তন নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে আছেন যারা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

 আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল |ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একাদশে তিনটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো, আক্রমণভাগে সুযোগ পাচ্ছেন জুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। শেষ অনুশীলন শেষে এই তিন পরিবর্তন প্রায় নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ।

সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত শেষ অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আর্জেন্টিনা দলকে। অনুশীলন শুরুর আগে অধিনায়ক লিওনেল মেসি এবং দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন স্কালোনি। পুরো পরিবেশেই ছিল স্বস্তি ও আত্মবিশ্বাসের ছাপ।

আরও পড়ুনঃ ৩ মহাদেশে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ, বাছাইপর্ব খেলতে হবে না ৬ দেশের

অনুশীলনের প্রথম ১৫ মিনিট পর্যন্ত গণমাধ্যমকে মাঠে থাকার অনুমতি দেওয়া হয়। এ সময় স্কালোনি খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এরপর দল ওয়ার্ম-আপ এবং বল নিয়ে হালকা অনুশীলন করে। তবে সেই সময় একাদশ বা কৌশল নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গণমাধ্যম মাঠ ছাড়ার পর শুরু হয় মূল অনুশীলন। সেখানেই মিসরের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত পরিকল্পনা সাজান স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।

প্রথম পরিবর্তন হচ্ছে বাঁ প্রান্তের রক্ষণভাগে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় নিকোলাস তাগলিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরছেন। তার জায়গা করে দিতে বেঞ্চে চলে যাচ্ছেন ফাকুন্দো মেদিনা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পায়ের মাংসপেশিতে টান অনুভব করেছিলেন তিনি।

আক্রমণভাগেও পরিবর্তন আনছেন স্কালোনি। শুরুতে লাউতারো মার্তিনেজ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদলেছেন তিনি। বাঁ গোড়ালির চোট কাটিয়ে ছন্দে ফেরায় জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। অন্যদিকে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও কেপ ভার্দের বিপক্ষে তেমন প্রভাব ফেলতে পারেননি লাউতারো মার্তিনেজ।

তৃতীয় পরিবর্তনটি মাঝমাঠে। আগের ম্যাচে দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ না করায় এবার একাদশে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। তার জায়গা করে দিতে বাইরে থাকছেন থিয়াগো আলমাদা।

আরও পড়ুনঃ সরাসরি ২০৩০ বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা

পারেদেস রক্ষণাত্মক মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন। তার উপস্থিতিতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বাম পাশে আরও এগিয়ে এবং স্বাধীনভাবে খেলার সুযোগ পাবেন। মাঝমাঠে তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো দে পল।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হবে—এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ট্যাগ:মিসরআর্জেন্টিনামেসিসালাহফুটবল বিশ্বকাপ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!