গুনে গুনে অ্যাস্টন ভিলাকে ৪ গোল দিল ব্রাইটন

জিটি রিপোর্ট

প্রকাশ:

অ্যাস্টন ভিলা ও ব্রাইটন ফুটবলারদের দল দখলের লড়াই
অ্যাস্টন ভিলা ও ব্রাইটন ফুটবলারদের দল দখলের লড়াই|ছবি: সংগৃহীত

একপেশে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাইটন। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে দাপুটে এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে স্বাগতিক ব্রাইটন। প্রথমার্ধেই তারা একে একে ভিলার জালে চার গোল পাঠায়। এরপর দ্বিতীয় অর্ধে আর কোনো গোল না হলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।

আরও পড়ুনঃ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ সাবেক অধিনায়কদের

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম সফলতা পায় স্বাগতিকরা। ব্রাইটনের আক্রমণের মুখে নিজেদের জালে বল জড়িয়ে দেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার ভিক্টর লিন্দেলোফ। আত্মঘাতী এই গোলে পিছিয়ে পড়ে ভিলা। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটনের ম্যাক্সিম ডে কুইপার।

এরপর শুরু হয় জ্যাক হিনসেলউডের ঝড়। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। ৩১ মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। ঠিক পরের মিনিটেই (৩২ মিনিট) ভিলার জালে নিজের দ্বিতীয় গোল দিয়ে হালি পূরণ করেন হিনসেলউড।

দ্বিতীয় অর্ধে দুদলই আক্রমণ ও পাল্টা-আক্রমণ চালায়। তবে কোনো দলই জালে বল পাঠাতে পারেনি। ফলে ৪-০ গোলের সহজ জয় নিয়ে নতুন মৌসুমের দারুণ সূচনা করে ব্রাইটন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!