মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

নরওয়ে নাকি ব্রাজিল—কার জয়ের সম্ভাবনা বেশি, জানাল সুপার কম্পিউটার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৯ AM

 কোলাজ ছবি
কোলাজ ছবি |ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে রোববার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। ম্যাচটি ঘিরে উত্তেজনার মধ্যেই সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে করা সেই পূর্বাভাসে জয়ের দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪ শতাংশ।

শুধু নির্ধারিত সময় নয়, অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার হিসাব প্রকাশ করেছে অপ্টা। সেখানে ব্রাজিলের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ। বিপরীতে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুনঃ নেইমার খেলবেন, নাকি আজও ডাগআউটেই থাকবেন?

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ীর।

পরিসংখ্যানের পাশাপাশি ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০টি শেষ ষোলোর ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১–০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

অন্যদিকে নরওয়ে এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বাদ পেয়েছে। শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে তারা। ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোল করে দলের নায়ক হন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। এর আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও দুটিতেই ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল নরওয়ে।

অন্যদিকে ব্রাজিলও সহজে শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ২–১ গোলের জয় তুলে নেয় সেলেসাওরা। ম্যাচে প্রথমে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোল নিশ্চিত করে দলের জয় এবং শেষ আটে ওঠার লড়াইয়ে জায়গা।

পরিসংখ্যান, ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। তবে নকআউট পর্বের ফুটবলে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব। তাই আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে সেলেসাওদের কঠিন পরীক্ষার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ট্যাগ:২০২৬ বিশ্বকাপব্রাজিলনরওয়েহালান্ডনেইমারসুপার কম্পিউটার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!